দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ এর পিতা ও সদস্য শেখ জাবেদ ইমরান এর মাতার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আজমল আহমদ রোমন এর শিশু কন্যার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ সকল সদস্যদের সুস্থতা কামনা করে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ক্লাবের অসুস্থ সদস্য ও সদস্যদের পিতার ও মাতার সুস্থতা, সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ইউনুছ আলী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সদস্য শেখ জাবেদ ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি প্রকৌশলী শেখ আজিম উর রশিদ, দক্ষিণ সুরমা উপজেলা আনসার ও ভিডিপি কমকর্তা ছাইফুল ইসলাম,
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ কামরান আলী, সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত তোফায়েল আহমেদ পাপ্পু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed