শাবির বঙ্গবন্ধু হলসহ ৩টি হলের নাম পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ তিনটি হলের নাম পাল্টে নতুন নামকরণ করা হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন তিনটি নতুন হলের নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ৬টি হল ও একটি গবেষণা কেন্দ্রের নতুন নামকরণ করা হয়। দিনব্যাপি এ সিন্ডিকেট সভা শেষ হয় রাত দশটায়।
সিন্ডিকেট পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের এই সিন্ডিকেট সভায় আবাসিক হলে নাম পরিবর্তনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ হল’, ১ম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’ ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘ফাতিমাতুজ জোহরা হল’ নামে নতুন নামকরণ করা হয়েছে।
পাশাপাশি নির্মাণাধীন তিনটি নতুন হলের নামকরণ করা হয়েছে। দশতলা বিশিষ্ট ছেলেদের নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ ও আন্তর্জাতিক হলের নাম হবে ‘এম সাইফুর রহমান হল’।
এছাড়াও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিবর্তিত নাম ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed