Main Menu

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে সহ নিহত ৩

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন।

Manual1 Ad Code

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরও একজন।

নিহতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০), তার মেয়ে প্রথমা চৌধুরী (১২) ও সিএনজিচালিত অটোরিকশার চালক সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা সজল ঘোষ (৫০)।

নিহত প্রথমা চৌধুরী সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ট্রাক চালক পারভেজ আহমদ (৪০) দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ থানা ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম সদস্য ঘটনাস্থলে যান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবাদিত কেশবা ও সিএনজিচালিত অটোরিকশার চালক সজল ঘোষ। এসময় মুমূর্ষু অবস্থায় আবাদিত কেশবার মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের ঘনিষ্টজন গোবিন্দ কুমার দাশ মরদেহগুলো সনাক্ত করে জানান, ‘সিএনজি চালক সজল ঘোষসহ নিহত সকলেই ইসকন প্রভুর ভক্ত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দু’জনের মরদেহ পেয়েছি। প্রথমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দা শাহ আলম জানিয়েছেন, ‘বাসযোগে যাওয়ার পথে বিকট শব্দ শুনে বাস থেকে নেমে দৌঁড়ে গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে গেছে। আর সিএনজিচালিত অটোরিকশাটি সড়কে দুমড়েমুচড়ে পড়ে আছে। ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। একজনকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা গেছেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code