২৪ ঘন্টার মধ্যে দেশের যেসব স্থানে হতে পারে তীব্র বজ্রপাত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আসছে তীব্র বজ্রপাতের সতর্কতা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে।
বিডব্লিউওটি জানায়, এসব এলাকায় বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাতের প্রবণতা থাকবে। একেক মিনিটে ৮০ থেকে ১০০টির বেশি বিদ্যুৎ চমক দেখা যেতে পারে। একইসঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ বার বজ্রপাত হতে পারে। যথাযথ সতর্কতা অবলম্বন না করলে এ ধরনের পরিস্থিতি প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।
সংস্থাটি জনগণকে সতর্ক করে জানায়, বজ্রবৃষ্টির লক্ষণ দেখা মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। বিশেষ করে খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বজ্রপাতের ঝুঁকি এড়াতে তারা সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed