সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা ৩০ সেপ্টেম্বর
সজল ঘোষ: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজা ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী, আমন্ত্রণ ও অধিবাস। পরদিন ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৯টায় শুরু হবে। পরিবেশন করবে সনাতনী সাংস্কৃতিক সংগঠন ঐতরেয়। ১ অক্টোবর বুধবার মহানবমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দশভূজা’ পরিবেশিত হবে। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া শুভ দশমী। এবার দেবীর আগমন ঘটবে গজে ও গমন হবে দোলায়।
এদিকে, আগামী ৬ অক্টোবর সোমবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ২০ অক্টোবর সোমবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
পূজানুষ্ঠান সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য সর্বস্তরের ভক্তবৃন্দ ও জনগণের সর্বাত্বক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু। -বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed