Main Menu

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর আরেকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এসময় এক যুবতিসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর কাজলশাহ এলাকার বাঁধন আবাসিক হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা বিভাগ-ডিবি।

অভিযানকালে অনৈতিক কাজের অভিযোগে এক নারী ও দুই পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাসুক মিয়া (৩৮), মুরাদ আহমেদ (৩৪) ও জেসমিন আক্তার (২৬)।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed