Main Menu

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত এম সাইফুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের জন্য স্মারকলিপি প্রদান করেছে ‘কোম্পানীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় সিলেট জেলা প্রশাসকের মাধ্যম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

কোম্পানীগঞ্জ উপজেলার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, কৃষক-শ্রমিকসহ প্রায় সকল শ্রেণি-পেশার প্রায় ১০০ জন মানুষের গনস্বাক্ষর যুক্ত এ স্মারকলিপিটি।

স্মারকলিপিতে বলা হয়, আপনি অবশ্যই ওয়াকিবহাল আছেন যে,পুরো বাংলাদেশের প্রায় সকল উপজেলায় অন্ততপক্ষে একটি করে সরকারি কলেজ বিদ্যমান রয়েছে। কিন্তু প্রায় ২ লক্ষ মানুষ কোম্পানীগঞ্জ উপজেলায় বসবাস করা সত্বেও একটিও সরকারি কলেজ নেই। যার ফলে সেখানকার হতদরিদ্র এবং সাধারণ মানুষের ছেলেমেয়ে শহরে গিয়ে পড়াশোনা সার্মথ্য না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে পিছিয়ে পরছে এবং চাকরিবাকরি সুযোগ লাভে মোটা দাগে ব্যর্থ ও সুশিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে ফলস্বরূপ এলাকার আর্থসামাজিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পরছে বলে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয় যে, কোম্পানীগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা সমূহে সরকারি কলেজের মাধ্যমে শিক্ষার্থীরা সুশিক্ষিত হওয়ার সুযোগ লাভের পাশাপাশি চাকরিবাকরি তথা আর্থসামাজিকভাবে উন্নয়ন করতে সক্ষম হচ্ছে।

এতে কলেজটি সরকারিকরণে শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির সভাপতি ফয়জুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজওয়ান আহমেদ, ও প্রচার সম্পাদক সুরনঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed