চুনারুঘাট থানার ওসি নুর আলম ক্লোজড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমকে ক্লোজড করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
পুলিশ জানায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম তার বাসা থেকে ৪ লাখ টাকা চুরির সন্দেহে তারই গাড়িচালকের বাসায় প্রবেশ করে ভাঙচুর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় আজ তাকে ক্লোজড করা হয়।
পুলিশ সুপার সাজেদুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে তাকে ক্লোজড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ, প্রকাশ্যে ঘুরছে মামলার অভিযুক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের একRead More
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More



Comments are Closed