Main Menu

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের আন্দোলনের চাপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলিকে এক মন্ত্রীপরিষদ বৈঠকের সময় হস্তান্তর করেছেন।

বৈঠকটি প্রধানমন্ত্রীর বাসভবন বলুয়াটারে অনুষ্ঠিত হয়।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৈঠকে অংশ নেওয়া এক মন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দেশজুড়ে সহিংস বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন, ইতাহারিতে ২ জনসহ অন্তত ২০ জন নিহত এবং ৪০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের আন্দোলনে এই হতাহতের ঘটনায় নৈতিক দায়বোধ থেকে রমেশ লেখক পদত্যাগ করেছেন।

Share





Related News

Comments are Closed