সিলেটে ট্রাক-মোটরসাইকেল-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিমানবন্দর সড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওসমানী বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেলযোগে (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ এবং সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলো। এসময় মালনীছড়া এলাকায় ট্রাক, ওই ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত ফাহাদ (২০) সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন বাহুবল আবাসিক এলাকার আব্দুল হকের ছেলে।
দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন নিহত যুবকের ভাই বলে জানা গেছে।
বিমানবন্দর থানার এসআই আতিক জানান, একজনের মরদেহ ট্রাকের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। আরো ৩ জন আহত হয়েছেন তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed