এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
এদিন দুপুর ১২ টায় মৌলভীবাজারে তাঁর কবর জিয়ারত করবেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed