Main Menu

শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে: সিকৃবি ভিসি

Manual4 Ad Code

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সংস্কারকৃত টিএসসি ক্যাফেটেরিয়া উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

Manual5 Ad Code

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নব-রূপে সাজানো ক্যাফেটেরিয়ার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুলভ মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতেই এই ক্যাফেটেরিয়ার সংস্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার সরবরাহের জন্য, সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি খাবারকে সঠিকভাবে আলাদা করে রান্না ও সংরক্ষণ করা এবং পুষ্টিমান বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রধান প্রকৌশলী প্রফেসর মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, সংস্কারের পর টিএসসি ক্যাফেটেরিয়ায় আধুনিক রান্নাঘর, বসার স্থান, উন্নত নিরাপত্তা ব্যবস্থার সুবিধা যুক্ত করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code