Main Menu

শাবি শিক্ষার্থীরা পড়লো গায়েবানা জানাজা

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় আন্দোলনরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা প্রতীকী গায়েবানা জানাজা অনুষ্ঠিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তারা শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করতে চায়।’

প্রতীকী জানাজার আগে শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে এবং অন্তর্বর্তী সরকারের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

শিক্ষার্থীরা আরও হুঁশিয়ারি দেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যদি কোনো ধরনের দমন-পীড়ন চালানো হয়, তাহলে দেশের সব বিশ্ববিদ্যালয় একযোগে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে।’

উল্লেখ্য, ঢাকায় আন্দোলনরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচি পালন করছেন।

Share





Related News

Comments are Closed