ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধন কিংবা ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।
পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন ডিসিইউ’র ওয়েবসাইটে- https://dcuadmission.org
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিষয় ও কলেজ পছন্দ কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি।
গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তির প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু কলেজের জন্য আলাদা নিয়ম থাকবে; যেমন- ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্ররা ভর্তি হতে পারবে। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজে কেবল ছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে। অন্য চারটি কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবে।
এছাড়া মুক্তিযোদ্ধা কোটাসহ উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার শিক্ষার্থীদেরও ভর্তি হতে হলে ন্যূনতম পাস নম্বর অর্জন বাধ্যতামূলক।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed