রোমে আটকা বাংলাদেশ বিমান, ২৬২ যাত্রী হোটেলে
বৈশাখী নিউজ ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়।
বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের সব প্রস্তুতি শেষ হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষা করতে গিয়ে ডানার ফ্ল্যাপ কাজ করছে না দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় ছিলেন ২৬২ যাত্রী। যাদের মধ্যে ১৫ জন বিজনেস ও ২৪৭ জন ইকোনমি ক্লাসের। তাদেরসহ ক্রুদের হোটেলে নিয়ে যাওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।
এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে এবং এর কিছুদিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছিল।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed