আ.লীগের মিছিলে অংশগ্রহণের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবকদল নেতা বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় দল থেকে বহিষ্কার হলেন এক স্বেচ্ছাসেবকদল নেতা। বহিস্কৃত দেওয়ান তারেক চৌধুরী কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
রোববার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সদস্য সচিব আফছর খাঁনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আওতাধীন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান তারেক চৌধুরী আপনার বিরুদ্ধে অভিযোগ আওয়ামীলীগের মিছিলে আপনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উক্ত ঘটনার সঠিক তদন্ত করে যথেষ্ট প্রমাণ পাওয়ায় আপনাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালী থানার আহবায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed