Main Menu

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলা, এলাকায় উত্তেজনা

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মধুপুর আব্বাছিয়া ডি এস দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সুপারের উপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন ক্লাস চলাকালীন সময়ে উপজেলার নাউরি গ্রামের কামরুল হাসান ফকিরের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল মাদ্রাসায় প্রবেশ করে। নিয়মিত কমিটি তাদের ইচ্ছামতো গঠন না করার অভিযোগে তারা হুমকি-ধমকি দিয়ে ভারপ্রাপ্ত সুপার এয়াকুব আলীকে অফিসকক্ষে মারধর ও অপদস্ত করে। এসময় অভিভাবক সদস্যসহ উপস্থিত কয়েকজনের সামনেই তাকে লাঞ্চিত করা হয়। পরে সহকর্মী শিক্ষকরা তাকে উদ্ধার করেন। ঘটনাটিতে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে—মোনায়েম ভুঁইয়া, হৃদয় মিয়া ও উসমান গণি বকুলসহ চারজনের, পাশাপাশি অজ্ঞাত ২০-২২ জনের।

অভিযুক্ত হৃদয় মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “কমিটি গঠন নিয়ে এরশাদ ফকিরের সাথে বাকবিতণ্ডা হয়েছিল, তবে সুপারকে মারধরের ঘটনা সত্য নয়।” একইভাবে মোনায়েম ভুঁইয়াও দাবি করেন, তারা শুধু ভোটার তালিকা নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কোন মারামারি হয়নি। তবে কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Share





Related News

Comments are Closed