সিলেটে পুকুরের পানিতে পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজিটুলা এলাকায় পুকুরের পানিতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া আমেনা বেগম (২৫) নগরীর কাজিটুলা এলাকার লোহারপাড়ার মৃত নুরুল আমিনের স্ত্রী।
জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে নগরীর কাজীটুলা এলাকায় লোহারপাড়া গলিতে এক নারী নিজ বাসার সামনের পুকুরে পড়ে যান। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে নগরীর কাজিটুলা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারীটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More



Comments are Closed