সিলেট-তামাবিল সড়কে আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার বেলা একটার দিকে ভারি বর্ষণে গাছ ভেঙে পড়লে প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল এই সড়ক। সড়কের দুপাশে তীব্র যানজটে বাড়তি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকেল সাড়ে চারটার দিকে সড়কের ওপর পড়া গাছ সরানো হয়।
অবিরাম ভারী বর্ষণের কারণে সোমবার সিলেট মহানগরীর মেজর টিলার শ্যামলী পয়েন্টে একটি বড় গাছ সড়কে উপড়ে পড়ে যায়। এতে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট পাবলিক ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসও এসময় আটকা পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের একটি দল গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed