সিলেটে অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট।
সোমবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টে জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত আসামি হলেন- জসিম উদ্দিন ওরফে জসিম আহমদ (৪৩), পিতা: মৃত হিরা মিয়া, সাং: উত্তর ধারা বহর, থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট।
জানা যায়, ২০১৭ সালের ১৪ মার্চ গোলাপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড প্রদান করে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মোট চারটি মামলা রয়েছে এবং আরও দুই মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই এই বাহিনী মাদক, অবৈধ অস্ত্র, জঙ্গি, সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। সমাজকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More



Comments are Closed