১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৯১ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার যারা ব্যবহার করেন তাদের সুখবর দিয়েছে সরকার। শুধু তাই নয়, অটোগ্যাসের দামেও সুখবর মিলেছে।
রোববার (৩ আগস্ট) নতুন মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ ঘোষণাতেই মেলে সুখবরের তথ্য।
বিইআরসি জানায়, ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে, সবশেষ গত ২ জুলাই দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।অটোগ্যাসের দামও ওইদিন সমন্বয় করা হয়। তখন প্রতি লিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত সাতবার এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে। কমেছে চারবার। আর একবার দাম অপরিবর্তিত ছিল।
Related News
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ ১১ খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকRead More



Comments are Closed