১৯ দিনেও সচল হয়নি সিলেটের কুমারগাঁও গ্রীডের পাওয়ার স্টেশন, দূর্ভোগে গ্রাহকরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন ১৯দিন ধরে বন্ধ রয়েছে। তবে এ সপ্তাহে চালু হতে পারে বলে জানিয়েছেন উপকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য।
কুমারগাঁও গ্রিড সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৯ দিন ধরে বন্ধ আছে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। তবে এই পাওয়ার স্টেশনের মেরামতের কাজ চলমান আছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি টিম এসে পাওয়ার স্টেশনের বিভিন্ন পরীক্ষা করছেন।
কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য বলেন, পাওয়ার স্টেশনের কাজ চলছে। ঢাকা থেকে টিম এসেছে। এখন টেস্টিং এর কাজ চলছে। সব টেস্টিং শেষ হলে এবং সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি এ সপ্তাহের ভিতরে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশনটি চালু করতে পারব।
প্রসঙ্গত, কুমারগাঁও গ্রিড থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় সিলেটে এখন শুধু জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)।
তাই বিগত প্রায় ১৯ দিন ধরে সিলেটে বেড়েছে লোডশেডিং। প্রতিদিন কয়েক দফা লোডশেডিংয়ে নগরীর বিদ্যুৎ গ্রাহকরা দুর্ভোগের শিকার হচ্ছেন। আর ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার কারনে সিটি কর্পোরেশনের পানি সরবরাহেও বিঘ্ন ঘটছে। এতে নগরীর অনেক এলাকায় প্রতিদিনই পানি সংকট দেখা দেয়। এ অবস্থায় বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, বিদ্যুৎ কেন্দ্র সচল হওয়ার পূর্ব পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে। যা এখনো চলমান রয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More



Comments are Closed