ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরনে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা বিস্ফোরিত হয়ে রুম্মান আহমদ (২২) নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।রুম্মান আহমদ টেকনিশিয়ান হিসেবে সানরাইজ কোম্পানীর তত্বাবধানে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন বলে জানা গেছে।
আহতদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।রুম্মানের অবস্থা আশংকাজনক থাকায় তার ইনসেন্টিভ কেয়ার ইউনিটের প্রয়োজন পড়ে। তবে ওসমানী হাসপাতালে শয্যা খালি না থাকায় তাকে দ্রুত রাগীব রাবেয়া হাসপাতালের আইসিইতে নেওয়া হয়। বিকেলে সাড়ে ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
নিহত রুম্মান আহমদ সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার লুছাই গ্রামের মদরিছ আলীর ছেলে। আহত এনামুল (২৫) একই এলাকার মহালদিগ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
বিস্ফোরণে নিহত রুম্মান আহমদ এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আর দুটি পরীক্ষা বাকী ছিলো তার। রুম্মান আহমদ দেশের বাইরে যাওয়ারও চেষ্টা করছিলেন। একাধিকবার পুলিশের চাকরির জন্যও পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু চাকরি হয়নি।
তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন রুম্মান। বাবা মদরিছ আলী দিনমজুর। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণেই পড়ালেখার পাশপাশি বিমানবন্দরে চাকরি করতেন রুম্মান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫/৬ জন মিলে বিমানবন্দরের বোর্ডিং ব্রীজের সিঁড়ির চাকা মেরামত করছিলেন। এমন সময় চাকা ফেটে (বিস্ফোরিত) গিয়ে দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় রোমানকে নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর তিনি মারা যান বলে জানান। আহত আরেকজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, ‘এটি রুটিন মাফিক কাজ। এই কাজের জন্য সানরাইজ নামক কোম্পানী চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে লোকবল দিয়ে কাজ করায়। হঠাৎ কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য ঘটনাটি নিতান্তই দুঃখজনক।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। ২ জন আহত হন। এরমধ্যে ১ জন হাসপাতালে মারা গেছে।’
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More



Comments are Closed