সিলেটে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গৃহকর্মী ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জের সাদিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈয়দ সরোয়ার আহমদ লিপু (৩০) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ফকিরটুলার মৃত সৈয়দ কবির আহমদ ও মাসুমা কবির সিদ্দিকীর ছেলে।
বর্তমানে তারা শাহপরাণ থানাধীন টিলাগড় রাজপাড়া সুরভী-২৮ নং বাসার বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, ধর্ষিতা গত ৪ বছর ধরে লিপুর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করছিলেন।
গত ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে তাকে তার ছাতকের গ্রামের বাড়ির পাশে বাজারে রেখে যান লিপু। সে বাড়িতে ফিরে তার মা কে জানায় তার পেটে টিউমার হয়েছে।
১৫ বছরের কিশোরী মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার মা’র সন্দেহ হয় এবং তিনি তাকে কৈতক হাসপাতালে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা করে জানান, মেয়েটি ৭ মাসের অন্তঃস্বত্ত্বা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে গত প্রায় একবছর ধরে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেই যাচ্ছে। কাউকে কিছু জানালে তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকিও দেয় সে।
পরে ভিকটিমের মা ও বাবা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ওসিসিতে ভর্তি করলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন যে, বর্তমানে ভিকটিম (১৫) ২৮ সপ্তাহের অন্তঃসত্বা।
এ ব্যাপারে তারা শাহপরাণ (রহ.) থানায় অভিযোগ (মামলা নং ১৫/৩০ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর পুলিশ অভিযান শুরু এবং লিপুকে গ্রেফতার করে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed