সিলেট নগরী থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কাজলশাহস্থ মেডিনোভা ডায়াগনেস্টিক সেন্টারের সামন থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে।
বুধবার (৩০ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মো. জাকির হোসেন নয়ন একটি অভিযোগ দায়ের করেন।
জাকির হোসেন নয়ন নগরীর জিন্দাবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, কাজলশাহস্থ মেডিনোভা ডায়াগনেস্টিক সেন্টারের নিচ থেকে ধুসর রংয়ের ১০০ সিসি- টিবিএস মেট্রো মোটরসাইকেলটি (রেজিঃ নং- সিলেট মেট্রো-হ-১২-৯৫২৩, চেসিস নং- এমডি৬২৫এমএফ৫৯জে১এইচ২৪৭১৭, ইঞ্জিন নং-ডিএফ৫এইচজে১এক্স১৩৯৫১) চুরি হয়ে যায়। যেখানে রাখা হয়েছিল ওই স্থানসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, একটি মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed