সিলেটে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অনৈতিক কাজের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) নগরীর মিরাবাজারের আবাসিক হোটেল জাহানে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
জানা যায়, দুপুর পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
এ সময় অনৈতিক কাজের অভিযোগে হুমায়ুন রশিদ (৩২), দেবেশ রঞ্জন চৌধুরী (৪৫) ও সাগরিকা বেগম (২৭) কে আটক করা হয়।
এদের মধ্যে দেবেশ রঞ্জন চৌধুরী হোটেলের ম্যানেজার ছিলেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি নন এফআইআর মামলা দায়ের করা হয়েছে।
তাদের তিনজনকেই আদালতে সপোর্দ করা হয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More



Comments are Closed