সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর (২১)কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা দেয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed