সাংবাদিক মরহুম মহিউদ্দিন শীরু’র ৬৯তম জন্মবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরের প্রজোযক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রাম সুরমা ও দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম কবি মহিউদ্দিন শীরুর ৬৯তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (২৫ জুলাই) শুক্রবার।
মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও খতমে কোরআন, এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (রাহ) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ও মিলাদ মাহফিল শেষে দরগাহস্থ মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।
মরহুমের সহকর্মী, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী আত্মীয় স্বজন সকল স্তরের সাংবাদিকদের এসব কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মহিউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহিউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed