Main Menu

দক্ষিন সুরমায় বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক এলাকায় ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন না হলে, বিএনপি তার বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করবে।’

প্রধান বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল বলেন, ‘একটি শিশুতোষ ও স্বাধীনতাবিরোধী দল পিআর পদ্ধতি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘বর্তমানে নির্বাচন হলে বিএনপি ২৮০টি আসনে জয়ী হবে। তাই সরকার জরুরি অবস্থা জারি করে নির্বাচন বানচালের ফাঁদ পাতছে। তবে বিএনপি এই ফাঁদে পা দেবে না।’

সভাপতির বক্তব্যে এম এ মালিক বলেন, “আমি ১৯ বছর ধরে দেশে প্রবেশ করতে পারিনি, মায়ের মৃত্যুর সময়ও আসতে পারিনি। অথচ যারা দেশে থেকে সব সুবিধা নিয়েছেন, এখন তারাই বড় নেতা সেজেছেন। তারা আসলে ‘ম্যানেজ পার্টি’।”

 

Share





Related News

Comments are Closed