Main Menu

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইলস্টোন ট্রাজেডির ঘটনায় ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে এদিন বৈঠকে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনসহ তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

Share





Related News

Comments are Closed