সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডস্থ কাজলশাহ এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুইটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ল্যাব এ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা এবং অনিক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মূল্য টেম্পারিং ও আমদানিকারকের অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানে সহযোগিতা করেন সিলেট আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed