সিলেটে ভারতীয় শাড়ির বড় চালান আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে চোরাই পথে আনা ১৩৩ পিস ভারতীয় শাড়িসহ একটি নোহা গাড়ি জব্দ করেছে কোতোয়ালী থানা পুলিশ। জব্দকৃত পণ্যের মূল্য ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে নগরীর বন্দরবাজার থেকে শাড়িগুলো জব্দ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় ৪নং গলির শাহেদ এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি সাদা রঙের পুরাতন নোহা গাড়িকে সিগন্যাল দিলে গাড়িটি সামনে এগিয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এসময় সাদা রঙের পুরাতন নোহা গাড়ি যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-চ-১১-৮৫৩১ (ইঞ্জিন নং-7K-0626599, চেসিস নং- KR42-5023752) তল্লাশী চালিয়ে গাড়ির ভেতরে পেছনের সিটের উপর হতে বিভিন্ন রঙের ভারতীয় বেনারশী শাড়ি ৬০ পিস, কাঞ্জিভরম শাড়ি ৬৯ পিস, কাতান শাড়ি ৪ পিসসহ মোট ১৩৩ পিস ভারতীয় শাড়িসহ নোহা গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed