হবিগঞ্জে শহিদ মিনারে সমাবেশের অনুমতি পায়নি এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: শহিদ মিনারে সমাবেশের অনুমতি না দেওয়ায় হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে পদযাত্রা বাস্তবায়ন কমিটির স্থানীয় আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল এ-মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কয়েক দিন আগেই জেলা প্রশাসককে নিমতলা শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করি। সেই হিসেবে আমরা প্রচার-প্রচারণা করি। কিন্তু আজ বিকেলে আমাদের ডেকে নিয়ে বলেন, এটি রাজনীনৈতিক প্রোগ্রাম, তাই অনুমতি না দেওয়ার কথা জানান।’
আবু হেনা মোস্তাফা কামাল বলেন, ‘জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন। তাঁর আচরণে আমরা বিস্মিত হয়নি।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়ক মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অ্যাড. ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হেনা মোস্তাফা কামাল জানান- বৃহস্পতিবারের (২৪ জুলাই) পদযাত্রা শহরের নিমতলা (শহিদ মিনার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে এসে শেষ হবে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed