চট্রগ্রাম বিমানবন্দরে ৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫৯ লাখ ৯৫ হাজার টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আাসা ফ্লাইট বিএস ৩৪৪ এর তিনজন যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় রাত সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তিন যাত্রীকে তল্লাশি করে।
তিন যাত্রী হলেন- হাটহাজারীর মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং জোরারগঞ্জের আশরাফুল ইসলাম।
উদ্ধার করা হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার টাকার ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৪০ লাখ টাকার ৩০টি মোবাইল ফোন।
তিনি জানান, আমদানি নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেট আটক এবং ব্যাগেজ রুলসের অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোন ডিএম মূলে আটক করা হয়। তারা ফ্রিকোয়েন্টলি ব্যাগেজ পার্টির পণ্য পরিবহন করেন।
তিন যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অনুরূপ ঘটনায় মামলার আশ্রয় নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed