Main Menu

বিশিষ্ট চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের প্রয়াণ দিবস পালিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট চিত্রশিল্পি সোপানের প্রতিষ্ঠাতা সদস্য অরবিন্দ দাশগুপ্তের প্রয়াণ দিবস উপলক্ষে শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্র সোপান, সিলেট এর উদ্যোগে ১৮ জুলাই শিল্পী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বিশিষ্ট চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের প্রতিকৃতি অংকন ও আলোচনা সভা।

সকাল ১০ টায় শিল্পীর প্রতিকৃতি অংকনের মাধ্যমে শিল্পী স্মরণ অনুষ্ঠানের সূচনা হয়। সোপানের ক্ষুদে চিত্রশিল্পীরা গভীর মনোযোগ আর বিপুল আগ্রহের মধ্যে প্রতিকৃতি অংকন করে।

Manual7 Ad Code

সকাল সাড়ে ১১ সোপানের নির্বাহী সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক ও দৈনিক যুগোভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তপন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোপন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি শাহিন আহমদ, সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য এন যোগেশ^র অপু, চারু বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মালিক, শিক্ষক নিরঞ্জন দে টিপু, রামাকান্ত, পার্থ লাল নাথ, সুচরিতা পাল কৃষ্ণা প্রমূখ।

Manual2 Ad Code

সভাপতি তার আলোচনায় শিল্পী’র জীবনের বিভিন্ন সংগ্রাম ও সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আমাদের এ অঞ্চলে অরবিন্দ দাশগুপ্তের মতো উচূ মানের শিল্পী জীবদ্দশায় কদর পান নি। যা খুবই দুঃখজনক। তিনি একাধারে যেমন চিত্রশিল্পী ছিলেন তেমনি তাঁর লেখনি ছিল ধারালো। তাঁর লেখা ছড়া, গল্প, বিশ্লেষন ধর্ম বেশ কয়েকটি পান্ডুলিপি আছে। যা প্রকাশিত হলে আমাদের সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হবে। তিনি সোপান থেকে অপ্রকাশিত পান্ডুলিপি প্রকাশের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন। সোপানের প্রতিষ্ঠালগ্নে তাঁর অবদান অবিস্মরনীয় হয়ে থাকবে। তিনি বলেন, সদা হাস্যোজ্জ্বল শিল্পীর অসমাপ্ত বাসনা বিকাশের জন্য সোপান শিশুদের মাঝে অবিরাম কাজ করে যাবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code