Main Menu

৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ নিয়ে নির্দেশনা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, এদিন ব্যাংক বন্ধ নিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে কেন্দ্রী ব্যাংক জানায়, বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলোকেও ছুটির আওতাভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৫ আগস্ট বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।

এ ছাড়া ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। তাই সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ব্যাংকগুলো জানায় ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।

Manual4 Ad Code

এর আগে, চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code