Main Menu

সিলেটে ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে জাতীয় গ্রীডে নেওয়ার দাবী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা ১৭ জুলাই বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয় মানুষের ঘরে গ্যাস না দিয়ে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া হচ্ছে। সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সিলেটের মানুষ দীর্ঘ দিন থেকে বৈষম্যের শিকার। আল্লাহর প্রদত্ত গ্যাস যেহেতু পর্যাপ্ত পরিমাণে উত্তোলন হচ্ছে, সে ক্ষেত্রে সিলেটের ঘরে ঘরে জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানাচ্ছি, অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে।

Manual8 Ad Code

সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান।

Manual8 Ad Code

সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের সিলেটের রাজনীতিবিদদের জোরালো ভূমিকা পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখউড়া রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়। সভায় সিলেট মহানগরের রিক্সা, সিএনজি ভাড়া নির্ধারণ, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের অন্তর্গত হাজরাই মৌজার বাগরখাল জরুরীভিত্তিতে খনন এবং ম্যাপ অনুযায়ী খালের দুই পাশের অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে উচ্ছেদের জন্য জোর দাবী জানানো হয়।

Manual5 Ad Code

সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, মারিয়ান চৌধুরী মাম্মি, ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code