সিলেটে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক চাঁদাবাজ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত সাহাদত ইসলাম সুমন (৩২) মেজরটিলা ইসলামপুর এলাকার পশ্চিম ভাটপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ থানাধীন একটি এলাকার দুবাই প্রবাসী ঝিন্টু চন্দ ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করেন। সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে সাহাদত ইসলাম সুমন তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন সুমন।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সুমনকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed