সিলেটের সারিঘাটে ৭০ লাখ টাকার ভারতীয় কফি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে প্রায় সত্তর লাখ টাকার ভারতীয় চোরাচালানী কফি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টহল দল সীমান্তবর্তী সারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
শনিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় একটি সন্দেহজনক স্থান ঘিরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কফি পাওয়া যায়। পরবর্তীতে গুনে দেখা যায়, জব্দকৃত কফির পরিমাণ ১ হাজার ৯২৮ কেজি, যার বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা।
জব্দকৃত পণ্যসমূহ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Related News
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More



Comments are Closed