Main Menu

মাদরাসা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবারের (৯ জুলাই) আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জেলায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিষয়টি বিবেচনায় এনে ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড একটি একক কেন্দ্রীয় বোর্ড হিসেবে সারাদেশে একযোগে পরীক্ষা গ্রহণ করে থাকে। ফলে কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুরো দেশের পরীক্ষাই স্থগিত করতে হয়েছে। এটি শুধু বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিনের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক জায়গায় প্লাবিত হয়েছে। বিশেষ করে ফেনী, পরশুরাম, নোয়াখালীসহ বেশ কিছু জেলায় পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা পরিচালনা সম্ভব নয় বলে মনে করছে বোর্ড।

আর মাদরাসা বোর্ডটি কেন্দ্রীয়ভাবে সারাদেশে একযোগে পরীক্ষা নেয়, তাই আঞ্চলিকভাবে পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। যে কারণে অংশবিশেষে নয়, সম্পূর্ণরূপে ওই দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ২৬ জুন থেকে সারা দেশে একযোগে শুরু হয় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। মোট কেন্দ্র দুই হাজার ৭৯৭টি। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code