মুরাদনগরে গনপিটুনিতে মা-ছেলে-মেয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজারে করইবাড়ি গ্রামে এক মর্মান্তিক গণপিটুনির ঘটনায় মা ও তার ছেলে মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন রুবি আক্তার (৪৮) নামে এক নারী এবং তার ছেলে ও মেয়ে। এলাকাবাসীর অভিযোগ, রুবি আক্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত ছিলেন। ওই অভিযোগে ক্ষুব্ধ জনতা এদিন তাদের ওপর হামলা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed