তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছে বিএনপি: খন্দকার মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশের জন্য তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছে বিএনপি। তরুণদের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও নানা চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর বাংলাদেশের মানুষ আশার আলো দেখছে বিএনপিকে নিয়ে। আওয়ামী লীগের পতনের পর জাতীয় রাজনীতিতে এখন তরুণদের মধ্যেই ভবিষ্যৎ দেখছে বিএনপি। কারণ গণতন্ত্র ও জনগনের অধিকারের এ লড়াইয়ে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তরুণরা।
তিনি বলেন, ছাত্র-জনতা কাঁধে কাঁধ রেখে রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছেন, যারা রসদ যুগিয়েছেন তাদের সিংহভাগই জাতীয়তাবাদী শক্তির তরুণ নেতৃত্ব। তরুণদের মেধা শ্রমকে ব্যবহার করে সরকার বিরোধী আন্দোলনের শক্তিশালী ভিত রচনা করেছে বিএনপি। যে কারণে শত নির্যাতন, মামলা হামলা করেও জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যায়নি। বিএনপি তরুণদের মেধা, পরিশ্রম ও ত্যাগকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল দেশ গঠনে কাজ করে যাচ্ছে।
তিনি বুধবার (২ জুলাই) নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের হল রুমে একটি উন্নত ও সেবাপূর্ণ বাংলাদেশের জন্য যুবকদের কণ্ঠস্বর শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তরুণদের মধ্যে বক্তব্যে রাখেন হোসেন আহমেদ হাসান, আলিফ হোসেন রিফতি, ওমর ফারুক তালহা, শিহাবুর রহমান, সামিত আলাহী ইয়াশফি, নাদিম চৌধুরী প্রমুখ।বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ট্রিপল মার্ডার: সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় মানুষের ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়াRead More
সিলেটে গ্যাস সংকটে পাম্প বন্ধ, সড়ক অবরোধ করে বিক্ষোভ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকার কারণে তামাবিল সড়কRead More



Comments are Closed