সিলেটে ৭ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে সাতটি মামলার দাগী আসামি শেখ আল মামুন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নগরীর বন্দরবাজার এলাকার মহাজনপট্টি জননী সাজঘরের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত শেখ আল মামুন রাজু (৩৩) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মিয়াখানী (শেখের বাড়ি) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরীর মেজরটিলা এলাকার প্যারাগন টাওয়ারের একটি বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, রাজুর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা ও মাদক সংক্রান্ত মোট সাতটি মামলা রয়েছে। সর্বশেষ, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed