রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ২০২৫-২৬ রোটাবর্ষের প্রথম প্রজেক্ট হিসেবে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের মাঝে চাল ও ফল বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, ‘নতুন রোটাবর্ষে আমরা মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হবো। এই প্রজেক্ট তারই সূচনা।’
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম, ডি-৬৫ রিপশা টিমের ডেপুটি কর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, ডি-৬৫ রিপশা টিমের কো – কর্ডিনেটর রোটারিয়ান পিপি এ্যাড মো. আব্দুল হাফিজ, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, রোটারিয়ান মোঃ আবুল কালাম, রোটারিয়ান আমিনুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed