সিলেট সিটি কর্পোরেশনের করোনা সংক্রমণ প্রতিরোধ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নির্ধারণে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট সিটি কর্পোরেশনে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
সভায় সিলেট মহানগরের করোনা পরিস্থিতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেটে করোনার টিকাগ্রহণের হার ৮০ শতাংশের বেশি। ফলে নাগরিকদের মধ্যে প্রতিরোধক্ষমতা বা অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। এছাড়া সিলেটবাসী সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় সংক্রমণের হারও তুলনামূলকভাবে কম।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য সভায় জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে, যা ৬ শতাংশেরও কম। এ সময়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ শয্যা প্রস্তুত রয়েছে এবং করোনা পরীক্ষার পর্যাপ্ত কিটও মজুত আছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকার বলেন, ‘সিলেটে করোনার সংক্রমণ হার আশানুরূপভাবে কম থাকলেও আমাদের উদাসীন হলে চলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আমরা সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে চাই।’
সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মুহাম্মদ ফজলুল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক মো. পারভেজ আলম, ইউনিসেফের কনসালট্যান্ট ডা. নভোজ্যোতি দেব ও মো. হুমায়ূন কবীর, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন এবং জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় করোনা প্রতিরোধে চলমান উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Related News
সিলেটে ট্রিপল মার্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজাহার, বাবুল মিয়াকে আসামী করা হয়নি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে তিনজনকে হত্যার ঘটনায় অবশেষে কোতোয়ালি মডেলRead More
সিলেটে ট্রিপল মার্ডার: সাত্তার দম্পতির জানাযায় মানুষের ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়াRead More



Comments are Closed