শহীদ তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র ৩ দিনের কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মারণে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে তুরাব স্মরণে আগামী ১৮ জুলাই বিয়ানীবাজারস্থ নিজ বাড়িতে কবর জিয়ারত ও দোয়া, ১৯ জুলাই সাংবাদিক সমাবেশ, ২০ জুলাই স্মারকলিপি প্রদান।
সোমবার (৩০ জুন) এসোসিয়েশনের কার্যালয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, আজমল আলী।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই (২০২৪ ইং) শুক্রবার নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন বিপিজেএ সিলেট এর সদস্য ফটো সাংবাদিক এটিএম তুরাব। -বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed