সিলেটের ২৩টি কলেজ-মাদরাসায় ছাত্রদলের নতুন কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সিলেট জেলা শাখা কমিটিগুলো অনুমোদন দেয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ছাত্রদলের নতুন কমিটি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হচ্ছে- তাজপুর ডিগ্রি কলেজ, বালাগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজ, জালালপুর ডিগ্রি কলেজ, রাঙপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ, বারহাল ফাজিল মাদ্রাসা, আমির মিয়া স্কুল এন্ড কলেজ, আলীরগাঁও কলেজ, সালুটিকর ডিগ্রি কলেজ, রুস্তুমপুর কলেজ, রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, দুবাগ স্কুল এন্ড কলেজ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, এমসি একাডেমি স্কুল ও কলেজ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুড়ারবাজার কলেজ ও সাইফুর রহমান টেকনিক্যাল কলেজ।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং নতুন নেতৃত্ব তৈরি করতেই এসব কমিটি গঠন করা হয়েছে।
Related News
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More



Comments are Closed