বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুলের শয্যাপাশে খন্দকার মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: ২৫নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. নজমুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর পার্ক ভিউ হসপিটালের চিকিৎসাধীন রয়েছেন।
তাকে দেখতে শুক্রবার (২৭ জুন) হসপিটালে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় তিনি চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, রণি পাল, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক আহমদ, মহানগর ছাত্রদল নেতা সাইদুল ইসলাম নাছিম, ২৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাহরিরার ইরফান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা ইফাজ জামান প্রমুখ।
Related News
সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১Read More
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করাRead More



Comments are Closed