মুসলিম ভূখন্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মুসলিম ভূখন্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বাদ জুম’আ উপজেলার দিরাই বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে দিরাই উপজেলা শাখার সহ সভাপতি এ বি এম নোমানের সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবীব এর পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওালানা নুর উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দীন, মাওলানা আব্দুল খালিক।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুর রহমান, দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করীম, যুব মজলিস দিরাই উপজেলা শাখার আহবায়ক মাওলানা আব্দুস সালাম, সদস্য মাওলানা আবু বকর, হাফিজ মুফাসসির আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি আরশাদ মুহাম্মদ, দিরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ হাসান, মাদরাসা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান, অফিস সম্পাদক রেজুয়ান আহমদ, প্রকাশনা সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, সাদিক আহমদ প্রমুখ।
Related News
তাহিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, ৩২ জনের নামে মামলা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে রামদা দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথা-শরীরেরRead More
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
Manual1 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগেRead More



Comments are Closed