কমরেড দ্বিজেন সোমের ২২তম মৃত্যুবার্ষিকীতে এনডিএফের শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ডেস্ক: সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী আপোষহীন কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোম-এর ২২তম মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় পালিত।
শুক্রবার (২৭ জুন) সকাল ৮ টায় উনাঁর সমাধিস্থলে পুষ্পস্থপবক অর্পণ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।
শ্রদ্ধাঞ্জলি শেষে শপথ বাক্য পাঠ করান এনডিএফ সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়।
এসময় উপস্থিত ছিলেন এনডিএফ জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, অর্থ সম্পাদক নাছির মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা কালাম আহমদ।
বিকেল ৫টায় কমরেড দ্বিজের সোমের অজেয় শিক্ষাকে উর্দ্ধে তুলে ধরার লক্ষ্যে সুরমা মার্কেটস্থ জেলা কার্যালয়ে আলোচসা সভা অনুষ্ঠিত হবে। শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা সভাপতি সংগঠনের সকল নেতাকর্মী, শরিক সংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় উপস্থিত থাকার আহবান জানান।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed